1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে: ইসি সচিব - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে: ইসি সচিব

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে বলে জনিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছে। রোববার (২৯ অক্টোবর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ইসি। বৈঠক শেষে সচিব এসব কথা বলেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ৪ নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের একজন সাবেক নির্বাচন কমিশনারসহ মালদ্বীপ, শ্রীলংকার দুই জন প্রধান নির্বাচন কমিশনার এবং নেপালের একজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, তাদের দেশে নির্বাচন পদ্ধতি কীভাবে কাজ করে, আমাদের নির্বাচন কমিশন কীভাবে কাজ করে সেটাই মূলত তথ্যের আদান-প্রদান হয়েছে। উনারা কিছু প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয় জানতে চেয়েছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল যে তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved