1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

তদন্তে নতুন মোড়, ৬ ঘণ্টা জেরার পর থানা থেকে বেরোলেন সুশান্তের প্রেমিকা রিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১৩৯ Time View

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই উঠে আসছে নানা প্রশ্ন। ডিপ্রেশনেই মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনো গল্প রয়েছে। তা জানতেই চলছে তদন্তে। অনেককেই জেরা করেছে পুলিশ। বৃহস্পতিবার ৬ ঘণ্টা জেরার পর বান্দ্রা থানা থেকে বের হলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

এর আগেও অনেককে জেরা করেছে পুলিশ। এদিন ইনভেস্টিগেশন অফিসার ডেকে পাঠান রিয়াকে। সকালেই ধানায় পৌঁছন অভিনেত্রী। তদন্ত করতে গিয়েই নায়কের ফ্ল্যাট থেকে পুলিশের হাতে আসে পাচঁটি ডায়রি। তাতে কি লেখা তা এখনো জানায়নি পুলিশ। কিন্তু বৃহস্পতিবার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী উপস্থিত হয়েছেন বান্দ্রা থানায়।

সাদা পোশাক, অবিন্যস্ত চুল, মুখে মাস্ক পরে বৃহস্পতিবার সকালেই রিয়া সেখানে পৌঁছতেই ক্যামেরাবন্দি হন। অন্যদিকে গতকালই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক মুকেশ ছাবড়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।  পুলিশকে মুকেশ জানান, প্রথম থেকেই সুশান্ত অন্তর্মুখী স্বভাবের ছিলেন। যদিও প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে তার কোনো ঝামেলা চলছিল কিনা সে ব্যাপারে মুকেশকে সুশান্ত কিছু জানাননি বলেই দাবি করেছেন পরিচালক।

এদিকে সুশান্তের মৃত্যুর দিনই পুলিশ জানিয়েছিল, সুশান্ত ঘনিষ্ঠ প্রত্যেককেই থানায় ডেকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই মতোই মঙ্গলবার প্রথমে সুশান্তের বাবা এবং পরে দু’ই দিদিকে থানায় ডাকা হয়। সুশান্তের বাবা কেকে সিংহ জানান, ছেলেকে অনেক সময়েই মনমরা, বিষণ্ণ দেখতাম। ডিপ্রেশনে ভুগত, জানতামই না!

রিয়া এবং পরিবারের পাশাপাশি মুম্বাই পুলিশ লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সুশান্তের আর এক কাছের বন্ধু ‘পবিত্র রিশতা’ খ্যাত মহেশ শেট্টিকেও। তার থেকেই প্রথম সবাই জানতে পারেন, অবসাদে ভুগছিলেন অভিনেতা। নিয়মিত ওষুধ নিতে হত। শেষের কিছুদিন সেই ওষুধও বন্ধ করে দেন তিনি। একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিকেও। অভিনেতার আর্থিক অবস্থা, কাজকর্ম, বলিউডে তার অবস্থান সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে।

অন্যদিকে বুধবারই সুশান্তের অস্থি নিয়ে পটনা ফিরে গিয়েছেন অভিনেতার পরিবারের লোকজন। ছিলেন তার বাবা কে কে সিং, বোনেরা ও অন্যান্য আত্মীয়। বৃহস্পতিবারই গঙ্গায় অভিনেতার অস্থি বিসর্জন করা হয়।

অন্যদিকে, বিহারের মজফফরপুরের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাবড় তাবড় বলিউডি ব্যক্তিত্বের।

এই মামলায় জড়িয়ে পড়েছেন সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর। আইনজীবী সুধীর কুমার ওঝা তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর।

সুশান্তের আত্মহত্যার পিছনে বলিউডের নেপোটিজম এর বড় ভূমিকা রয়েছে, এমন অভিযোগ উঠছে। এই জল্পনাকে উসকে দিয়ে রাজনৈতিক নেতা সঞ্জয় নিরূপম একটী ট্যুইটে দাবি করে ছিলেন, পরপর ৭টি ছবিতে সাইন করেছিলেন সুশান্ত। আর ৬ মাসে একের পর এক সেই সাতটি ছবি হাতছাড়া হয়েছে অভিনেতার। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved