1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ঢামেকে টিকিট কাউন্টারের পেছনে পড়ে থাকা সেই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৬৬ Time View

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের টিকিট কাউন্টারের পেছনে অচেতন অবস্থায় পড়ে থাকা সেই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। তার পরিচয় এখনও জানা যায়নি।

আরো পড়ুন: ঢাকা মেডিকেল কলেজের সামনে মিলল নবজাতকের লাশ

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের পেছনে চলাচলকারী সড়কসংলগ্ন আমগাছের নিচে গায়ে সবুজ জামা ও প্রিন্টের পায়জামা পরা অবস্থায় ওই নারী পড়ে ছিলেন।

তিনি ঘন ঘন শ্বাস নিচ্ছিলেন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, ওই নারীর পরিচয় জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তার লাশ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হঠাৎ ওই নারীকে অচেতন অবস্থায় দেখা গেছে। তিনি কোথা থেকে এসেছেন বা কারা নিয়ে এসেছেন, কিছুই জানা যায়নি।

এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved