1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ঢাবি’তে আগামী ডিসেম্বর থেকে শুরু অনলাইন সেবা কার্যক্রম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ১৩২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন সেবা কার্যক্রম আগামী ডিসেম্বর থেকে শুরু করা হবে। বর্তমান ও প্রাক্তন উভয় শিক্ষার্থী এই সেবা গ্রহণ করতে পারবে। এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে মার্কশিট ও সার্টিফিকেট উত্তোলনের আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয়ের মাসের ১ম দিন অর্থাৎ ১ ডিসেম্বর থেকে এই সেবা কার্যক্রমটি কার্যকর হবে। কার্যক্রমের সুবিধার বিষয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদেরকে পূর্বের ন্যায় আবেদন ফরম উত্তোলনের জন্য, তথ্য সংশোধনের জন্য বা ফি এর পরিমান লিখিয়ে আনার জন্য বারংবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসতে হবে না। তবে, হল এবং লাইব্রেরি সংক্রান্ত আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে। নতুন পদ্ধতিতে হিসাব রক্ষণ অনেক দ্রুত ও সহজ হবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। আবেদন ফরম পূরণ করা থেকে শুরু করে সার্টিফিকেট/মার্কশিট উত্তোলন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ৬টি ধাপে সম্পন্ন হবে, যার অগ্রগতি শিক্ষার্থী তার ড্যাশবোর্ড থেকে প্রত্যক্ষ করতে পারবেন।’

কিভাবে সেবা গ্রহণ করবেন : এই সেবা গ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থী তার অনলাইন ড্যাশবোর্ড থেকে আবেদন করতে পারবেন। ড্যাশবোর্ড ব্যবহার করার জন্য শিক্ষার্থীকে প্রথমে সাইন-আপ করতে হবে। এ বিষয়ে https://service.du.ac.bd সাইটে বিস্তারিত জানা যাবে। অনলাইনে আবেদন করার পর আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনেই তাকে pdf ফরম্যাটে একটি পে-স্লিপ প্রেরণ করা হবে। এই পে-স্লিপটি প্রিন্ট করে জনতা ব্যাংকের বাংলাদেশের যে কোন শাখায় ফি জমা দেয়া যাবে। ফি জমা হওয়ার সাথে সাথে শিক্ষার্থী তা ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তরও তাৎক্ষণিকভাবে তা জানতে পারবে। খবর ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved