আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এছাড়াও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জাহিদুল ইসলাম হেলাল, এনামুল হক নতুন, এনামুল হক শাহীন, আব্দুর রহিম পিন্টু, এনামুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের ভোট বিএনপির পক্ষে হবে। নির্বাচনকে ঘিরে এখন ষড়যন্ত্র হচ্ছে। তারেক রহমান নির্বাচিত হয়ে সরকার গঠনকরতে পারলে দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করবে। তারেক রহমান দেশে অর্থনৈতিক, রাজনৈতিক ও সব ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন।
এর আগে রোববার সকালে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও তারেক রহমানের মনোনয়নপত্র জমা দিয়েছেন।