1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণের ৯নং ওয়ার্ডে প্রচারণায় ব্যস্ত ঠেলাগাড়ি প্রতীকের বৈশাখী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ২২৫ Time View

স্টাফ রিপোর্টার:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো মহানগরে। তার সাথে পাল্লা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড মতিঝিল এলাকা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো মতিঝিল এলাকা। এ্রইমাঝে ৯নং ওয়ার্ড থেকে ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী ফারহানা আহাম্মদ বৈশাখী সকাল থেকে রাত পর্যন্ত মতিঝিল এলাকার বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন।

 

 

আওয়ামী লীগের মনোনীত ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফারহানা আহাম্মদ বৈশাখী মতিঝিল এলাকায় বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নৌকা এবং তার প্রতীক ঠেলাগাড়ি প্রতীকের জন্য ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

তার নির্বাচনী প্রচারণার সময় বহু নেতাকর্মী, ও এলাকাবাসী তার সাথে লিফলেট বিতরণ করে থাকেন। মতিঝিল এলাকায় বর্তমানে ৯ নং ওয়ার্ডে প্রচারণায় শীর্ষে রয়েছেন ঠেলাগাড়ি প্রতীকে কাউন্সিলর প্রার্থী ফারহানা আহাম্মদ বৈশাখী।

কাউন্সিলর প্রার্থী ফারহানা আহাম্মদ বৈশাখী বলেন, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা বিজয়ী করতে হবে। নৌকায় ভোট দিলে মাদক ও সন্ত্রাসমুক্ত ঢাকা শহর পাবেন। আমাকে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিন উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারি ভোটাররা স্বত:স্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা ও ঠেলাগাড়ি প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও তিনি আশাবাদী বলে উল্লেখ করেন।

উল্লেখ্য যে, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণের যুবলীগের যুগ্ম-সম্পাদক মমিনুল হক সাঈদ এর স্ত্রী ফারহানা আহাম্মদ বৈশাখী এবার ঠেলাগাড়ি প্রতীকে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved