1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ঢাকা উঠে এলো বায়ুদূষণে শীর্ষে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ Time View

বায়ুদূষণে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। নভেম্বরের শেষ দিকে কম থাকলেও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শীর্ষ অবস্থানে উঠে আসে। যার মাত্রা ২৬৬। মাত্রার দিক থেকে যা খুবই অস্বাস্থ্যকর। যুক্তরাষ্ট্রের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউআই) মাত্রা অনুযায়ী ঢাকা শীর্ষ অবস্থানে উঠে আসে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ মাত্রা পাওয়া যায়।

ঢাকার পরেই আজ দ্বিতীয় অবস্থানে আছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো, যেখানে মাত্রা ২৪৭; তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, মাত্রা ২২০; চতুর্থ অবস্থানে রয়েছে তুরস্কের ইস্তানবুল, যার মাত্রা ২১৩ এবং পঞ্চম অবস্থানে আছে ভারতের কলকাতা, যার মাত্রা ২০২।

মানের দিক বিবেচনা করলে মাত্রা শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তাকে দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে।



বায়ুদূষণ বিশেষজ্ঞ স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বায়ুদূষণের বর্তমান প্রধান কারণ হচ্ছে— রাস্তা। কারণ রাস্তায় নানা সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ চলতেই থাকে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন বাতাসে দূষণ ছড়ায়। শীত এলে এই দূষণের মাত্রা আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, গত নভেম্বরে দূষণ কিছুটা কম হলেও ডিসেম্বরে এসে তা বেড়ে গেছে। শহরজুড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তারা পানিও ছিটাচ্ছে, কিন্তু তা শুধু তাদের কাজের এলাকার আশপাশে। বাতাসের এই দূষণ যানবাহনের সঙ্গে আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়।

তিনি বলেন, আমাদের উচিত সারা শহরেই পানি ছেটানোর ব্যবস্থা করা। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িগুলোর বিষয়ে আরও কঠোর হওয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved