1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ঢাকায় এসেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ১১৮ Time View

লম্বা ভ্রমণ শেষে আজ রবিবার দুপুরে ঢাকায় এসেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। ভ্রমণক্লান্তি নিয়ে এসে বেশি কথা বলতে চাননি ক্লাবটির কোচ ও খেলোয়াড়েরা। তবে ঢাকায় যে জিততে এসেছেন তা বলে দিতে সময় নেননি কেউই।

এর আগে মালদ্বীপের আরেক দল মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ঢাকায় এসেছিল। তখন তাদের সবার মুখেই ছিল মাস্ক। এবার অবশ্য টিসি স্পোর্টসের কারো মুখেই  মাস্ক দেখা যায়নি। এ নিয়ে অবশ্য কেউ কথা বলেননি। করোনাভাইরাসের বিষয়টি তারা এএফসির ওপর ছেড়ে দিয়েছেন।

আগামী ১১ মার্চ বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে এএফসি কাপে প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের দলটি। এই দলে রয়েছেন দেশের সবচেয়ে বড় তারকা আলী আশফাক। যিনি মালদ্বীপ জাতীয় দলের হয়ে ৫৩ ম্যাচে ৮০টি গোল করেছেন। যাকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফরোয়ার্ড বলা হয়।

৩৪ বছর বয়সী ফরোয়ার্ড রাজধানীর একটি হোটেলের লিফটে ওঠার আগেই দ্বিধাহীনভাবে বলেছেন নিজের কথা, ‘বাংলাদেশেও এর আগেও আমি এসেছি। এটাই নতুন না। সর্বশেষ নিউ রেডিয়েন্টের হয়ে ঢাকায় খেলে গেছি। এবার টিসি স্পোর্টসের হয়ে খেলবো। মাঠে আমি দলের হয়ে গোল করতে চাই। ভালো খেলতে চাই।’

টিসি স্পোর্টসের বর্তমান দলটিতে ৫ জন জাতীয় দলের খেলোয়াড় আছেন। চার বিদেশি খেলোয়াড়ের দুজন মিসরীয়। দলের কোচ মোহাম্মদ সাজলি গত ডিসেম্বরে দায়িত্ব নিয়েছেন। জয়ের হুঙ্কারই ছেড়েছেন তিনি, ‘আমরা এখানে এসেছি ম্যাচ জিততে। এছাড়া কিছু ভাবছি না।’

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved