এবার পদত্যাগ করতে যাচ্ছেন ডিরেক্টরস গিল্ডের একাদিক নেতা। ডিরেক্টরস গিল্ডের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তারা আজ যে কোন সময় পদত্যাগ করতে পারেন।
প্রাথমিকভাবে তাদের পদত্যাগ করার কারণ সম্পর্কে জানা যায়, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও নিষেধাজ্ঞা মানেননি। তিনি গত মঙ্গলবার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। যার ফলে সংগঠনে মতবিরোধ দেখা দেয়।
এর আগে পদত্যাগ করেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর (টেলিপ্যাব) সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, অভিনয় শিল্পী সংঘ’র আইন ও কল্যাণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন অভিনেত্রী শামীমা তুষ্টি।
তুষ্টি ছাড়াও অভিনয়শিল্পী থেকে আরো কয়েক জনের পদত্যাগের নাম শোনা যাচ্ছে। আন্তঃসংগঠনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষের মধ্যেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম যে অন্যায় করেছে তাতে সে পদত্যাগ না করেও নিজ দায়িত্বে বহাল আছেন। যার কারণে তার বিচার না করতে পেরে তারা নিজেদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে যাচ্ছেন, এমনটাই জানান ডিরেক্টরস গিল্ডের ঘনিষ্ঠ একটি সূত্র। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।