1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসী সাংবাদিকের মালামাল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে আমেরিকা ফেরত প্রবাসী সাংবাদিকের কাছ থেকে নগদ ৫ হাজার ১শ’ ২০ ডলার, মোবাইল ফোন ও মূলবান জিনিসপত্রসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ঢাকার বিমান বন্দর থেকে তাকে বহনকারী গাড়িটি শুক্রবার দিবাগত রাত ৩টায় আটি ওয়াপদা কলোনী এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল তাকে বহন করা গাড়ী আটক করে ডাকাতির ঘটনাটি ঘটায়। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূক্তভোগী আমেরিকা ফেরত প্রবাসী ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আরিফ হোসাইন জানান, কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে রাত পৌনে ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি রাত ১টা ৫০ মিনিটে সময় একটি হাইএইচ মাইক্রো যোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তার বাসায় ফিরছিলেন। এ সময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকার খাজা লাইমস নামের একটি চুন কারখানার সামনে আসেন। এ সময় সাদা কালারের হাইএইচ মাইক্রো দিয়ে তাদের গাড়িটির গতিরোধ করে। এ সময় আমেরিকা প্রবাসী ও সাংবাদিক মোঃ আরিফ হোসাইনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার পাসপোর্ট, আমেরিকার  গ্রীনকার্ড, ব্যাংকের ডেভিড-ক্রেডিট কার্ড ভর্তি একটি মানিব্যাগ, নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার,  আইফোন-১৪ প্রো মেক্স ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আরিফ হোসাইন ও তার সঙ্গে থাকা বাড়ির কেয়ারটেকার মোঃ মিজানুর রহমানকে মারধর করে। এসময় তারা ডিবি পুলিশের জ্যাকেট পড়া ছিল। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রবাসী সাংবাদিক আরিফ দৈনিক ভোরের কাগজের সাবেক সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুন্ঠিত  মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved