1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ডিএনসিসি মেয়রের সাথে কসভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ডিএনসিসি মেয়রের সাথে কসভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৬৫ Time View
ডিএনসিসি মেয়রের সাথে কসভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত কসভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকাল তিনটায় গুলশানস্থ নগর ভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতকালে ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশ ও কসভো দুটি ভাতৃপ্রতিম দেশ। দুই দেশের রাজধানী শহর একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। কসভোতে জাতিসংঙ্ঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রাষ্ট্রদূত গুনের উরেয়া মেয়রের কাছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কসোভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তরের ‘সিস্টার সিটি’ হওয়ার আহবান জানান।

 

আরো পড়ুন- সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে: পরিবেশ মন্ত্রী

 

রাষ্ট্রদূত বলেন, দুটি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved