1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

ডিএনসিসি এলাকায় এডিস মশা রোধকল্পে মোবাইল কোর্টে ৭ মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ৭টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১৫ হাজার টাকা এবং ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৭টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৮৫ হাজার টাকা।

এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এবং “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” বাস্তবায়নের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved