1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
চোখ দেখেই বুঝে নিন ডায়াবেটিসে আক্রান্ত কিনা! - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

চোখ দেখেই বুঝে নিন ডায়াবেটিসে আক্রান্ত কিনা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ৯০ Time View

প্রাত্যাহিক জীবনযাপনের কিছু ভুলের কারণে আমাদের দেহে নানান রোগ বাসা বাঁধে। এর মধ্যে ডায়াবেটিস একটি। যা একবার হলে সারাজীবন বয়ে বেড়াতে হয়। অনেক সময় ডায়াবেটিসে আক্রান্ত কিনা তা বোঝা মুশকিল হয়ে পড়ে। ফলে তা আরো ভয়ংকর রূপ নেয়। তাই সচেতনতা জরুরি।

প্রকৃতিগত দিক থেকে এর নানা ভেদ থাকলেও আমাদের দেশে মূলত টাইপ ২ ডায়াবেটিসের প্রাবল্যই বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে, আমাদের দেশে প্রায় ৯০ শতাংশ ডায়াবেটিস আক্রান্তই টাইপ ২-এর পর্যায়ে পড়েন। আর আধুনিক নানা পরীক্ষায়, ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গ ধরা দেয় চোখে!

সাধারণত ঘন ঘন প্রস্রাব, বেশি ঘুম ও ওজনের কিছুটা পরিবর্তন ছাড়া খুব একটা উপসর্গও চোখে পড়ে না। এর সঙ্গে আরো একটি লক্ষণ প্রায়ই আমরা অবহেলা করি— ঝাপসা দৃষ্টি। এক্ষেত্রে ধরেই নেই, নেহাতই তা চোখের সমস্যা। তাই আপাত নিরীহ এই সব লক্ষণগুলোকে অবহেলা করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। পরবর্তীতে রক্ত পরীক্ষার সময় ডায়াবেটিসের বাড়বাড়ন্ত চমকে দেয়।

এন্ডোক্রিনোলজিস্ট অভিজিৎ চন্দর মতে, ‘‘ডায়াবেটিস অনেকটা সাইলেন্ট কিলারের মতো। প্রথম থেকে ওষুধ না খেলে ও সচেতনতা অবলম্বন না করলে শরীরের অন্যান্য অঙ্গগুলোও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। ছোট ছোট রক্তবাহী নালিগুলোর ক্ষতি করে এই অসুখ। ডায়াবেটিসের হানা আলাদা করে বোঝা যায় না। অথচ এর প্রভাব চোখের উপর পড়েই। তাই আমরা সব সময়ই বলি, সুস্থ মানুষদেরও বছরে অন্তত এক বার চোখের রেটিনা ও চোখের প্রেশার পরীক্ষা করানো খুবই জরুরি।’’

‘‘উচ্চ ডায়াবিটিসের প্রভাবে চোখের রেটিনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ডায়াবেটিসের শুরুর দিকে চোখের মধ্যে নানা রকম স্পট দেখা যায়।’’— জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামী।

চলুন জেনে নেয়া যাক দীর্ঘ দিন ডায়াবিটিস শরীরে ঘাপটি মেরে থাকলে চোখের কী কী ক্ষতি হয়  এবং কোন কোন উপায়ে চোখের এই ক্ষতি রুখতে পারা যায়-

> চিকিৎসকদের মতে, ডায়াবিটিসের প্রভাবে চোখে যে সব উপসর্গ দেখা দেয়, তার মধ্যে অন্যতম চোখে ঝাপসা দেখতে শুরু করা।

> অনেক সময় দ্রুত ছানি পড়তে পারে চোখে।

> রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে চোখে ছোট বড় নানা স্পট দেখা যায়।

> অনেক সময় চোখ থেকে রক্তও পড়তে পারে।

সাবধানতা

> ডায়াবেটিসের প্রভাবে হওয়া চোখের ক্ষতি রুখতে গেলে ডায়াবেটিস প্রতিরোধ করাটাই মূল লক্ষ্য। ডায়াবেটিস হলে অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধের মাত্রা পরিবর্তন করুন।

> বছরে দুই-তিন বার চোখ পরীক্ষা করান। ডায়াবেটিসের জন্য চোখের যে সব ক্ষতি হয়, তা রুখতে নিয়ম করে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। আগে থেকেই চোখের সমস্যা থাকলে সাবধান হতে হবে আরো বেশি।

> কোনোভাবেই রক্তচাপ বাড়ানো যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে কোলেস্টেরলও। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হাঁটাচলা, টুকটাক শরীরচর্চা চালিয়ে যেতে হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved