একজন মানুষের খুবই আকর্ষণীয় একটি অঙ্গ হচ্ছে ঠোঁট। যা খুব সহজেই আপনাকে আকর্ষণ করবে। যদিও ঠোঁট কথা বলার কাজেই ব্যবহৃত হয়। তবুও এই ঠোঁট দেখেই আপনি একজন মানুষের স্বভাব সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন।
অবাক লাগলেও সত্যি যে, ঠোঁটের গড়ন একজন মানুষের চরিত্র সম্পর্কে জানতে সহায়তা করে। তা সে নারী কিংবা পুরুষ যেই হোক না কেন। চলুন জেনে নেয়া যাক ঠোঁটের গড়ন দেখে যেভাবে একজন মানুষের চরিত্র সম্পর্কে বুঝতে পারবেন তার কৌশল-
মোটা ঠোঁট
যাদের মোটা ঠোঁট তাদের মধ্যে বেশ রহস্য রহস্য একটা ব্যাপার থাকে। ব্যক্তিগত ব্যাপারগুলো এরা বাইরের দুনিয়া থেকে লুকিয়ে রাখেন। এদেরকে বোঝা দুষ্কর।
পাতলা ঠোঁট
এরা আকর্ষণীয় ও স্বাধীন হয়ে থাকে। এদের পছন্দ রোমাঞ্চ। তাই এরা বেছে নেন রোমাঞ্চকর জীবন। প্রতিদিনের চ্যালেঞ্জ নিতে এরা মোটেও পিছপা হন না। এরা কেয়ারিং পার্টনার পছন্দ করেন। তবে এরা খুব একটা গোছানো প্রকৃতির নন।
ভুরুর মত ঠোঁট
এই গড়নের ঠোঁটের মানুষগুলো স্বাধীন মানসিকতার হয়ে থাকে। এরা বর্তমানে বাঁচেন। ভবিষ্যত নিয়ে খুব বেশি ভাবেন না। খুব সহজে সমালোচনা নিতে পারেন।
ভরাট ঠোঁট
এরা প্রচণ্ড আকর্ষণীয় ব্যক্তিত্ব। নিজেদের ব্যাপারে অত্যন্ত সজাগ ও দৃঢ়চেতা। নিজের জীবন এরা নিজেরা বেছে নেন। তবে এরা একটু চুপচাপ প্রকৃতির হয়ে থাকেন।
ছোট কিন্তু মোটা ঠোঁট
প্রকৃতি সম্বন্ধে এদের অসীম উৎসাহ। এরা খুব আকর্ষণীয়ও হয়ে থাকে। যেখানেই যান, মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।