1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন? দ্রুত মুক্তি মিলবে এক উপায়ে - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন? দ্রুত মুক্তি মিলবে এক উপায়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৮৬ Time View

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা আমাদের শরীরেও প্রভাব ফেলে। ফলে বেড়ে যায় ঠাণ্ডাজনিত নানাবিধ সমস্যা। ছোট-বড় সবাই এই সমস্যায় ভুগে থাকেন। ঠাণ্ডার সমস্যাটি সারতে বেশ কয়েকদিন সময় প্রয়োজন হয়।

তবে মৌসুমি ঠাণ্ডার সমস্যা দ্রুত ভালো করার জন্য ওষুধ নয়, প্রয়োজন বিশেষ চা। যাতে থাকবে কয়েকটি উপকারী উপাদানের সংমিশ্রণ। এই উষ্ণ পানীয় কিংবা চা অল্প সময়ের মধ্যে ঠাণ্ডার সমস্যা কমিয়ে সহজেই প্রশান্তি এনে দিবে। চলুন জেনে নেয়া যাক এটি তৈরি পদ্ধতি-

যা যা প্রয়োজন

এক চা চামচ অ্যাপল সিডার ভিনেগার, এক টেবিল চামচ মধু, এক চা চামচ লেবুর রস, এক টেবিল চামচ আদা কুঁচি, দুই কাপ পানি, তিনটি লবঙ্গ, ৫ থেকে ৬টি পুদিনা পাতা।

তৈরি পদ্ধতি

চা তৈরির জন্য পানি ফুটিয়ে এতে আদা ও লবঙ্গ দিয়ে দিন। পানি লালচে হয়ে আসলে নামিয়ে ছেঁকে এতে অ্যাপল সিডার ভিনেগার, লেবুর রস ও মধু দিয়ে দিন। চা পানের সময় তাতে কয়েকটি পুদিনা পাতা হাতে কচলে দিয়ে দিন।

বিশেষ এই চা তৈরিতে ব্যবহৃত প্রতিটি উপাদানই আলাদাভাবে ঠাণ্ডার সমস্যা কমাতে কার্যকর। বিশেষত এতে থাকা অ্যাপল সিডার ভিনেগারের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল ধর্ম গলাব্যথা বা কাশির প্রকোপকে কমাতে ওষুধের মতোই উপকারী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved