1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল আইনে মামলা যুগান্তরের মামুনের বিরুদ্ধে - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল আইনে মামলা যুগান্তরের মামুনের বিরুদ্ধে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ Time View

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন (২৫/২৮/২৯/৩১) ধারায় ঠাকুরগাঁওয়ে মামলা হয়েছে। আওয়ামী লীগের ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের কর্মী প্রভাত শাহা মামলাটি করেন। তিনি নিজেকে জাতীয় হিন্দু মহাজোটের বালিয়াডাঙ্গী শাখার সভাপতি বলেও দাবি করেছেন। আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ায় ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়ন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

৩০ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওয়ে (বিচারক রহিমা খাতুনের আদালত) মামলাটি হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পিবিআই জানিয়েছে, মামলার অভিযোগের বিষয়ে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য যে নির্দেশনা দেন তা ঠাকুরগাঁওয়ের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পৌঁছে ৩ সেপ্টেম্বর।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৩ জুলাই দৈনিক যুগান্তরে এমপি দবিরুলের আত্মীয় স্বজনরা আর্থিক সুবিধার বিনিময়ে স্থানীয় সংখ্যালঘুদের জমির জাল দলিল তৈরিতে প্রভাবশালীদের সহযোগিতা করেছেন বলে সংবাদ প্রকাশ করা হয়। পরদিন সংবাদটি ফেসবুকে ‘জাগো বাহে’ নামক একটি আইডি শেয়ার করে। মামলার বাদী তা ফেসবুক ব্যবহারের সময় দেখতে পান।

জাতীয় হিন্দু মহাজোটের বালিয়াডাঙ্গী শাখার সভাপতি প্রভাত শাহা মামলার এজাহারে আরও বলেন, এমপি দবিরুল তার প্রিয় নেতা। ফেসবুক স্ট্যাটাসে এমপির বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তিনি (প্রভাত শাহা) যুগান্তরে প্রকাশিত সংবাদটি ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ বলে দাবি করেন।

উল্লেখ্য, ২৩ জুলাই দৈনিক যুগান্তরে ‘আওয়ামী লীগের জরিপের কাজ শেষ পর্যায়ে/বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের এক সপ্তাহ পর ৩০ জুলাই প্রভাত শাহা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved