1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ট্রাম্প নিজেকেই রক্ষা করতে পারেননি: ওবামা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৮০ Time View

যে মানুষ নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলো মেনে চলতে পারেন না, তিনি আমাদেরও রক্ষা করতে পারবেন না। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমনটি বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।

ফিলাডেলফিয়ায় ‘লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে’র কাছে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘গত আট মাসে বৈশ্বিক মহামারির প্রকোপে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের সুরক্ষা দিতে পারবেন না। তিনি তো নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলোই মেনে চলতে পারেননি।

প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম উল্লেখ করে করে ওবামা বলেন, ‘‘জো এবং কমলা শীর্ষে থাকলে আপনাদের ট্রাম্পের মুখ থেকে প্রতিদিন প্রলাপ শুনতে হবে না। তখন আপনারা এটি জেনে নিজেদের জীবনযাপন করতে পারবেন যে, প্রেসিডেন্ট অন্তত এমন কন্সপিরেসি থিওরি রিটুইট করবেন না, যেখানে দাবি করা হবে পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে গোপন ক্যাবল কিংবা মার্কিন ‘নেভি সিল’ বিন লাদেনকে হত্যা করেনি।

সাবেক প্রেসিডেন্ট আরও জানান, তিনি গত চার বছরে আশা হারাননি। তিনি বলেন, আশা হল কঠিন সময়েও বিশ্বাস রাখতে পারা যে আমরা এটাকে অতিক্রম করতে পারবো এবং আরও সুন্দর একটা পৃথিবী পাবো। এবং এভাবেই আমি গত চার বছর ধরে আমি আশা হারাইনি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবসাদে ভুগছিলাম। কিন্তু আশা হারাইনি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved