1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে টিকটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৮০ Time View
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীনা ভিডিও অ্যাপ টিকটক। টিকটক আশা করছে, এই সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হবে।

টিকটকের পেরেন্ট কোম্পানি চীনের বাইটড্যান্স। ট্রাম্প প্রশাসন বলছে, টিকটকের সঙ্গে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র।জানা গেছে, গত ৬ আগস্ট ট্রাম্পের জারি করা এই সংক্রান্ত নির্বাহী আদেশকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে যাচ্ছে টিকটক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ৪৫ দিন পরে টিকটকের মালিকানাধীন সংস্থা বাইটডান্সের সঙ্গে কোনও লেনদেন করা যাবে না। এ নিয়ে ট্রাম্প প্রশাসনকে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত টিকটক।

এ বিষয়ে টিকটকের একজন মুখপাত্র বলেন, আইনের শাসনের লঙ্ঘন ঠেকানো এবং আমাদের কোম্পানি ও ব্যবহারকারীদের সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিতের লক্ষ্যে নির্বাহী আদেশের বিপক্ষে আইনের মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া ছাড়া আমাদের কোন উপায় নেই;।

টিকটক মোবাইল অ্যাপের শুধু যুক্তরাষ্ট্রে আট কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে । ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের যাবতীয় গোপনীয় তথ্যাদি, ব্যবসা, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তির সুরক্ষার জন্যই বাইটড্যান্সের সঙ্গে সব সম্পর্ক মিটিয়ে ফেলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে টিকটকের ব্যবসার একটি বড় অংশ কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved