1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৩১ Time View

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টায় ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া ওয়ার্ডের বাসিন্দা পৌর শহরের ব্যবসায়ী তাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম রনি (২৮) ও বাঁশপাড়া ওয়ার্ডের বাসিন্দা ছলিম উল্যাহর পুত্র বাহরাইন প্রবাসী মো. সরোয়ার উদ্দিন রিকসন (২৮)।

প্রত্যক্ষদর্শী জানায়, আজ দুপুরের দিকে মোটরসাইকেলযোগে আসা রনি ও রিকসন ছাগলনাইয়া পৌরসভার ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের দক্ষিণ পাশে বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রনি ও রিকসন মারা যান। স্থানীয়রা তাঁদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. ফেরদৌস জাহান শারমিন তাঁদের মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক চালক মো. ফারুককে (২৯) গ্রেপ্তার করা হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved