1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪র্থ শ্রেণির ছাত্রের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪র্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৭ Time View

যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওয়ালিদ হাসান (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরপুর বকুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ওয়ালিদ উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এবং একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

ওয়ালিদের মামা আনোয়ার হোসেন জানান, জাহাঙ্গীরপুর বাজার থেকে মুরগি কিনে বাইসাইকেলে বাড়ি ফিরছিল ওয়ালিদ। বকুলতলা মোড়ে পৌঁছালে ইটবাহী একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপরে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনজুমান সাদিয়া তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved