1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ট্রলারসহ ৬ বাংলাদেশিকে আরাকান আর্মি নিয়ে গেল

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

রড ও সিমেন্ট নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি দুই ট্রলারসহ ছয়জনকে ধরে নিয়ে গেছে। এদের মধ্য ৫ জন বাংলাদেশি ও ১ জন রোহিঙ্গা বলে জানিয়েছে এলাকাবাসী। তারা হলেন-সেন্টমার্টিন পূর্ব পাড়ার বাসিন্দা ফয়জু, মোস্তাক মাঝি, আব্দুর রহমান মাঝি, নুর আলম, ইমরান ও অপরজন মিয়ানমারের রোহিঙ্গা অধিবাসী যিনি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন।



বুধবার (১৩ নভেম্বর) সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার রড-সিমেন্টসহ বিভিন্ন মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মিরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এখনো ফেরত দেয়নি। তাদের ফেরত আনতে পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।



এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য এখনও পৌঁছায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved