1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

টোকিও অলিম্পিক স্থগিত হবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৮৮ Time View

বৃহস্পতিবার এথেন্স থেকে অলিম্পিক মশাল তুলে দেওয়া হলো টোকিওর হাতে। শনিবার টোকিওর উত্তর এলাকা সেনদাইতে সেই মশাল নিয়ে সে কি উচ্ছ্বাস জাপানিদের! করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মুখে মাস্ক, হাতে গ্লাভস- তবু জাপানি তরুণ-তরুণীরা সেই মশাল নিয়ে সেলফি তুলছেন। শেষ পর্যন্ত যদিও করোনাভাইরাসের কাছেই মাথা নোয়াতে হচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক গেমসকে।

আজ প্রথম দেশ হিসেবে কানাডা অলিম্পিক থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর আয়োজকেরা উপলব্ধি করতে পারছেন যে অলিম্পিক হয়তো স্থগিতই করতে হবে। সোমবার জাপান অলিম্পিক কমিটির প্রধান ইয়াসুহিরো ইয়ামাশিতা বলেছেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য অলিম্পিক কমিটিগুলোর কাছ থেকে গেমস স্থগিত করার আবেদন আসছে ক্রমাগত। সুতরাং বিকল্প হিসেবে গেমস স্থগিত করার কথাই ভাবছেন তিনি।

‘খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা চিন্তা করলে আমাদের এমন একটা জায়গায় পৌঁছাতেই হবে যেখান থেকে এটি স্থগিত করা ছাড়া আর উপায় থাকবে না।’- বলেছেন ইয়ামাশিতা।

চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গত রবিবারই আসলে অলিম্পিক স্থগিত করার বিকল্প পথটা দেখিয়ে দিয়েছে। আইওসি বারবার জোর দিয়ে অলিম্পিক স্থগিত করার সম্ভাবনা নাকচ করে দিয়েও অবশ্য বলেছে, তারা কেটেছেঁটে গেমস আয়োজনের কথা ভাবছে, আবার কয়েক মাস বা খুব সম্ভবত এক বছর পিছিয়ে দেওয়ার চিন্তাও আছে।

সোমবার আইওসিকে প্রথম সতর্কবাণীটা শোনায় কানাডা। কানাডার অলিম্পিক কমিটি জানিয়ে দেয় যে টোকিও অলিম্পিক এক বছর না পেছানো হলে তারা দল পাঠাবে না। কানাডিয়ান অলিম্পিক কমিটি বলেছে, পরিকল্পনামতো গেমস হলে তাদের খেলোয়াড়েরা সবাই স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন। কেননা তারা যদি অনুশীলন চালিয়ে যান তাতে তাদের পরিবার ও বৃহত্তর কানাডিয়ান কম্যুনিটির ক্ষতি হবে।

পূর্ণাঙ্গরূপে গেমস যদি আয়োজন সম্ভব না হয় তাহলে অলিম্পিক স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল্- জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে  এটি প্রথমবারের মতো স্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই কানাডিয়ান অলিম্পিক কমিটি বিবৃতি দিয়েছে। বিবৃতির মূল কথা, ‘আমরা সব কানাডিয়ান নাগরিককে যে জনস্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দিয়েছি, এটি (অলিম্পিকের জন্য অনুশীলন করা) তার বিরুদ্ধে যায়।’

কানাডা অলিম্পিক থেকে দল প্রত্যাহারের ঘোষণা দিলো। ব্রিটেনের ক্রীড়াবিদরা অলিম্পিক স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ২০২০ টোকিও অলিম্পিক স্থগিত হওয়ার ঘোষণাটা আসা মনে হচ্ছে সময়ের ব্যাপার। যদিও ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক গেমস।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved