1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

টেলি সামাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৮১ Time View

পাঁচ দশক ধরে দর্শকদের হাসির খোড়াক মেটানো মানুষটার মুখের হাসি আজ নেই। তিনি চলে গেছেন জীবন নদীর ওপারে! বলছি সাড়া জাগানো কমেডি অভিনেতা টেলি সামাদের কথা। তার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে মানুষ গৃহবন্দী থাকায় তার মৃত্যুবার্ষিকীতে বিশেষ কোনো আয়োজন করা হচ্ছে না। পরিবারের সদস্যরা তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

টেলি সামাদ একাধারে অভিনেতা, গায়ক, সুরকার, প্রযোজক ও চিত্রশিল্পী ছিলেন। তার আসল নাম আবদুস সামাদ। তার জন্ম ১৯৪৯ সালের ২০ ডিসেম্বর বিক্রমপুরের নয়াগাঁও গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন। তার অভিনীত প্রথম ছবি ‘কার বউ’ ১৯৬৬ সালে মুক্তি পায়।

১৯৬৭ সালের দিকে টেলিভিশনে প্রচারিত ‘ত্রিরত্ন’ এবং ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানে অভিনয় করে কৌতুক অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেন।

ক্যারিয়ারে প্রায় ৬০০ টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। টেলি সামাদ কয়েকটি ছবি প্রযোজনা করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য- দিলদার আলী এবং মনা পাগলা। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ ছবি ‘জিরো ডিগ্রী’ মুক্তি পায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved