1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

টেলিভিশনের কলাকুশলীদের পাশে অক্ষয়, এবার দিলেন ৪৫ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৭৭ Time View

করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলা বিশেষ পরিস্থিতিতে মানুষের দুর্দশা কাটাতে পাশে দাঁড়িয়েছেন বলিউডের নানা সেলিব্রিটি। বাদ যাননি বলিউডের খিলাড়িও। এরইমধ্যে প্রধানমন্ত্রীর তহবিলে ২৫ কোটি টাকা দান করেছেন অক্ষয় কুমার। এরপর মুম্বইয়ের থিয়েটার দলগুলোর দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবার সিনে ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সদস্যদের পাশে দাঁড়ালেন তিনি।

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ৪৫ লাখ টাকা আর্থিক সাহায্য করেছেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে। এর ফলে সেখানকার প্রায় ১৫০০ সদস্য, জুনিয়ার আর্টিস্ট উপকৃত হবেন। আর্থিক সাহায্য পাবেন সিনে ইন্ডাস্ট্রির দিনমজুরেরাও। ইন্ডাস্ট্রির কাজ শুরু না হওয়া পর্যন্ত এই অনুদান দেয়া হবে বলে জানা গেছে।

কিছুদিন আগে থিয়েটারের একটি দলকে ডেকে পাঠান অক্ষয়। করোনার বিশেষ পরিস্থিতির সময় দিন চালানো দুর্বিষহ হয়ে উঠছে বলে জানিয়েছিল ওই দলটি। বলিউড স্টার তাদের সাহায্যের আশ্বাস দেয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছিল ওই দলের কর্মকর্তারা। পাশাপাশি এই মাসে দলীয় কর্মীদের বেতনও জোগার করা সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছে।

অক্ষয় কুমারের আগামী ছবি ‘সূর্যবংশী’ মার্চে মুক্তি পাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে গেছে। এই পরিস্থিতি শেষ হলে কর্মকর্তারা এই ফিল্মের নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন বলে জানা যায়।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved