1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

টিকাদান ব্যাহত হওয়ায় ঝুঁকিতে ৮ কোটি শিশু: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৭৯ Time View

করোনা মহামারির কারণে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় বিশ্বে বিপুল সংখ্যক শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ শুক্রবার এ কথা জানায়। খবর এএফপির।

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচও)-এর মহাসচিব টেড্রস অ্যাডহ্যানম গেব্রেইয়েসাস এক যৌথ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন ‘কোভিড-১৯ বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী টিকাদান কার্যক্রম হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

‘বিভিন্ন ধনী ও গরিব দেশের লাখ লাখ শিশুর জীবন প্রাণঘাতী ডিপথেরিয়া, হাম ও নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকিতে ফেলে দিয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে এখন নতুন করোনা ভাইরাসের নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু অন্যান্য রোগ প্রতিরোধের টিকা- যেগুলো হাতের কাছেই রয়েছে সেগুলো এখনো সরবরাহ করা দরকার।

ট্রেডর্স বলেন, বিশ্লেষকদের মতে অন্তত ৬৮টি দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যহত হচ্ছে এবং এসব দেশে থাকা এক বছরের কম বয়সী প্রায় ৮ কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রসমূহকে টিকাবহির্ভূত শিশুদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি লাওসের সুপারমার্কেটে আসা শিশুদের টিকাদানের ঘটনার উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্ভাবনমূলক সমাধানও খুঁজে বের করতে হবে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved