1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি-জীবন নিয়ে তথ্যচিত্র ডাহুক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৯২ Time View

সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে গ্রাম ভিত্তিক সমন্বিত পর্যটন নিয়ে ‘ডাহুক: এ পারসুইট অব সাসটেইনেবল টুরিজম’ নামে একটি তথ্যচিত্র উদ্বোধন করা হয়েছে। অনলাইনে ১২ মিনিট ৫৩ সেকেন্ডের এ তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে টাঙ্গুয়ার হাওরের পর্যটনের বিভিন্ন সম্ভাবনা, বর্তমান চিত্র, কর্মসংস্থান, মানুষের জীবনযাত্রা ও সংশোধনের বিভিন্ন দিক।

বৃহস্পতিবার রাতে অনলাইনে ভিডিও কনফারেন্স মাধ্যমে তথ্যচিত্রটির উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ।

মূলত হাওর অঞ্চলের দৈনন্দিন জীবন প্রণালী ও সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, পর্যটন ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার বিভিন্ন দিক ও তাদের সম্ভাবনার বিভিন্ন চিত্র তথ্যচিত্রে ফুটে উঠেছে। তথ্যচিত্রটির মাধ্যমে দেশের অন্যান্য দর্শনীয় পর্যটন স্থানগুলোকেও প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে অনুপ্রাণিত করা হয়েছে।

তথ্যচিত্রটি পরিচালনা ও সম্পাদনা করেছেন জিয়াউস সামস্। ক্যামেরাবন্ধী করেছেন আশরাফুল হক ইমু, ইফতেখায়রুল হক এবং ইফতেখার রাকিন। এছাড়া তথ্যচিত্রটিতে ড্রোন ব্যবহার করেছেন সাকিব উল আলম ও সাদমান সাদিক। ডাহুকের ফেসবুক পেজে তথ্যচিত্রটি সবার জন্য উন্মুক্ত রাখা আছে।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন- কম্বাইনড ট্যুরিজম অ্যালায়েন্সের কনভেনর মোখলেছুর রহমান, ভারতের অরুনাচল স্টেটের ট্যুরিজম বিভাগের পরামর্শক রাজ বসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর ড. সুফি মোস্তাফিজুর রহমান, প্রত্নতত্ত্ববিদ ড. শাহনাজ হুসনে জাহান, প্রফেসর ড. মো. এনায়েত হোসেন, ‘ডাহুক’ এর উদ্যোক্তা মাগফি রেজা, আইডিয়া প্রকল্পের স্টার্টআপ প্রতিষ্ঠান আনন্দ মাল্টিমিডিয়ার পরিচালক মুখলেছুর রহমান মামুন, বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের পরিচালক জয়ীতা শেখসহ অনেকে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

https://www.facebook.com/daahuk/videos/719253692217070/?t=2&v=719253692217070

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved