1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৮৭ Time View
ছবি: বিসিবি

অবশেষে শুরু হচ্ছে বহুল আলোচিত বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরে প্রথম ম্যাচের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে টস জিতে নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।

ভারতে খেলা সবশেষ সিরিজ থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম দলেই নেই। তাই পরিবর্তন অনুমিতই ছিল। তার জায়গায় একাদশে আছেন বিশ্রাম শেষে দলে ফেরা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

নানা টানাপড়েনের পর গেল বুধবার রাতে পাকিস্তানে পৌঁছায় বাংলাদেশ দল। শুরুতে দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের ভাবনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তবে লাহোরের প্রচণ্ড কুয়াশার কথা মাথায় রেখে সে অবস্থান থেকে পরে সরে আসে তারা। তাই প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচটি। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সিরিজ শেষে ২৮ জানুয়ারি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালরা।

বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের হয়ে এদিন টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে দুজনের। গতিময় পেসার হারিস রউফ ও ডানহাতি ব্যাটসম্যান আহসান আলী প্রথমবারের মতো ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বাদ নিতে যাচ্ছেন।

পাকিস্তানের একাদশে বেশ পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলা একাদশের পাঁচ জন নেই। ইমাম-উল-হক, হারিস সোহেল, খুশদিল শাহ, মোহাম্মদ মুসা ও মোহাম্মদ আমিরের জায়গায় এসেছেন আহসান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক,রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

বাংলাদেশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও শাহিন শাহ আফ্রিদি। খবর ডেইলি স্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved