1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মালামাল সরাতে গিয়ে আহত ২ - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মালামাল সরাতে গিয়ে আহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৮৪ Time View
প্রতীকী ছবি।

গাজীপুর জেলার টঙ্গীর আরিচপুর গরুহাটা রোডে বস্তাপট্টিতে আজ সোমবার(১৪ অক্টোবর) সকালবেলা এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস টঙ্গী এবং উত্তরার মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি বস্তার গোডাউনের মালামাল ভস্মীভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার সময় মালামাল সরাতে গিয়ে ২ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

ইব্রাহিম নামে একজন ব্যবসায়ী সাংবাদিকদের জানান, আজ সকাল আনুমানিক ৮টার দিকে গোডাউনে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যেই সেই আগুনের লেলিহান শিখা অন্যান্য গোডাইনে ছড়িয়ে পড়ে। সেই আগুনে গোডাউনের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত টঙ্গী ও উত্তরার ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ফায়ার স্টেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved