গাজীপুর জেলার টঙ্গীতে ককটেল বোমাসহ একজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল শনিবার(১৯ অক্টোবর) টঙ্গীর এরশাদনগর এলাকা সংলগ্ন ২নং ব্লক থেকে খাইরুল ইসলাম(৩৫) নামের ওই যুবককে ককটেল বোমাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গীর এরশাদনগর এলাকার ২নং ব্লকের আ. ছামাদ মোল্লার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. খাইরুল ইসলামের কাছ থেকে দুইটি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়। তারপর তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনে।