1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ঝড়ের পরে মিথিলার মনে বিরহের মেঘ, কেনো জানেন…

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৭৩ Time View
অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। ছবি : সংগৃহীত।

করোনার বিশেষ এই পরিস্থিতি আর প্রাকৃতিক বিপর্যয়ে সকলেই খুব ভালো করে মানুষ চিনতে শিখেছেন। নতুন বন্ধু যেমন পেয়েছেন তেমনই ঝালিয়ে নিয়েছেন পুরনো সম্পর্কগুলো। বেড়েছে সম্পর্কের গভীরতা। কয়েকদিন আগেই রাফিয়াত রাশিদ মিথিলা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, আজ এই স্তব্ধ পৃথিবীতে কাছের মানুষরা আরো কাছে আসছেন।

ক্যালেন্ডারের তারিখ বলছে গতবকাল (২৫ মে) ছিলো তার জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিনে কত কিছুই তার পরিকল্পনা ছিল। কিন্তু আপাতত সে সব কিছুই হল না। গভীর অসুখে ভুগছে পৃথিবী। সেই সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়। তাই উৎসবও বাদ পড়েছে তার স্বাভাবিক ছন্দ থেকে। ঈদের নামাজ বাড়িতেই। খুব ঘটা করে কোরো আয়োজন নয়। সকলেই চাইছেন পৃথিবী সুস্থ হোক।

তাই দূর থেকেই মিথিলার জন্য ভালোবাসা পাঠালেন সৃজিত মুখার্জি। সোশ্যাস মিডিয়ায় লিখলেন ‘কুছ দিন ইস তরফ হ্যায় জিনা’, উপহারও তেমন কিছুই পাঠাতে পারেননি। তবে কিছুদিন আগেই তিনি মিথিলাকে একটি জামদানি শাড়ি উপহার দিয়েছিলেন। তাই মিথিলা পরবেন তার জন্মদিনের সন্ধ্যায়। এছাড়াও মেয়ে আইরা গান গেয়ে ভরিয়ে তুলেছে মায়ের ঈদ আর জন্মদিনের উপহার।

একসঙ্গে দুটো বিশেষ দিন কাটাতে পেরে ভীষণ খুশি ছোট্ট আইরা। ঈদে বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন করেছেন মিথিলা। এবছর করোনার কারণে কোনো দাওয়াত নয়। তবে বিয়ের পর প্রথম ঈদ ছিল বলে প্রচুর আত্মীয় বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। বিশেষ দিনে সৃজিত আর কলকাতাকে খুবই মিস করছেন তিনি। কিন্তু মেয়ে আর পরিবারকে সঙ্গে নিয়েই কাটালেন এই বিশেষ দিন।

তবে বিয়ের পরে নিজের স্বামী এবং সন্তানকে নিয়ে জন্মদিন পালন করতে না পারায় তার মনে যে বিরোহের মেঘ জমে আছে এটা ভালই বঝা যাচ্ছে তার সোশ্যাল অ্যাকটিভেটিস দেখে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved