1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ঝড়ের কবলে চুরমার ৪ ট্রলার, নিখোঁজ ৩ মাঝি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২১৬ Time View

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চারটি ফিশিং ট্রলার চুরমার হয়ে গেছে। নিখোঁজ রয়েছেন তিন মাঝিমাল্লা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের গ্যাসের টাংকি এলাকায় ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারগুলো।

ফিশিং ট্রলার মালিক সমিতির সূত্র ও স্থানীয় নুরুল আলম জানান, ভোরে বাঁশখালীর চাম্বল এলাকার প্রায় ২০টি ফিশিং ট্রলার মাছ ধরার জন্য বাংলা বাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়লে চারটি ট্রলার মুহূর্তের মধ্যে চুরমার হয়ে সমুদ্রের পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা মাঝিমাল্লারা পানিতে ভাসতে ভাসতে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় প্রাণে রক্ষা পায় এবং উপকূলে চলে আসে। এখনো তিনজন মাঝিমাল্লার খোঁজ মেলেনি বলে জানান সমুদ্র থেকে ফিরে আসা জেলে রমিজ উদ্দিন।

স্থানীয় নুরুল আলম জানান, ক্ষতিগ্রস্ত চার ফিশিং ট্রলারের মালিকদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে লন্ডভন্ড ট্রলারগুলো হচ্ছে– হেফাজতুল ইসলামে মালিকানাধীন এফবি মুশফিক, এফবি ফারুক, এফবি কেফায়াতুল্লা, এফবি নন্না মিয়া। মালিকের বাড়ি উপজেলা চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।

এ ব্যাপারে চাম্বল বাংলা বাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম বলেন, ভোরে ট্রলারগুলো মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গিয়েছিল। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। বেশির ভাগ মাঝিমাল্লা উপকূলে চলে এলেও এখনো তিন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বঙ্গোপসাগরে বাঁশখালীর ফিশিং ট্রলার ঝড়ের কবলে ডুবে যাওয়ার খবর আমি পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ডের মাধ্যমে তিন মাঝিমাল্লার খোঁজখবর নেওয়া হচ্ছে।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved