1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ঝটপট রান্না করে ফেলুন ঢাকাই ভুনা চিংড়ি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৮৭ Time View

চিংড়ি মাছের জনপ্রিয়তাই আলাদা। সবাই এই মাছ খেতে পছন্দ করে। ছোট হোক বা বড় চিংড়ি, এর একেক পদ যেন জিভে জল এনে দেয়। 

এই সময় ঘরে বসে খুব সহজেই চিংড়ির এক মজাদার পদ রেঁধে ফেলতে পারেন। সুস্বাদু ঢাকাই চিংড়ির গন্ধ ও স্বাদ একবার উপভোগ করলে বারবার খেতে চাইবেন। চলুন তবে জেনে নিন এই পদটির ঝটপট রেসিপি-

উপকরণ: চারটি মাঝারি আকারের চিংড়ি মাছ, তিন টেবিল চামচ সরিষার তেল, দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পোস্ত বাটা, দুইটি কাঁচা মরিচ, এক টেবিল চামচ ধনেপাতা কুচি ও আধা চা চামচ গরম মশলার গুঁড়া।

প্রণালী: প্যানে বা কড়াইয়ে সরিষার তেল গরম করে অল্প আঁচে চিংড়ি মাছগুলো সামান্য ভেজের নিন। মাছ তুলে নিয়ে ওই তেলেই প্রথমে পেঁয়াজ বাটা দিন। একটু পরে আদা ও রসুন বাটা দিয়ে দিন। বাটা মশলা কষানো হয়ে গেলে একটি ছোট পাত্রে গুঁড়া মশলাগুলো সামান্য পানিতে গুলে পেস্ট তৈরি করে প্যানে ঢেলে দিন।

কষানো হয়ে গেলে মশলা তেল ছাড়তে আরম্ভ করবে। তখন চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। শেষে পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে রান্না করুন। একেবারে শেষে গরম মশলার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন মজাদার ঢাকাই চিংড়ি ভুনা। গরম গরম এটি পরিবেশন করুন ভাত বা পোলাওয়ের সঙ্গে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved