1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ঝটপট দই বেগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৬২ Time View

ছুটির দিনে সাধারণত পোলাও মাংসই বেশি খাওয়া হয়। তাই পাতে রাখুন দই বেগুন। বেগুনের অনেক রেসিপিই তো খেয়েছেন। দই বেগুন যদি না খেয়ে থাকেন তবে এর অসাধারণ স্বাদ নিতে চাইলে আজই রান্না করুন। রইল রেসিপি- 

উপকরণ: বেগুন মাঝারি ২ টি, টক দই আধা কাপ, আদার রস আধা চা চামচ, রসুনের রস আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া ও পুদিনা পাতা পেস্ট ১ চা চামচ, লেবুর রস আধা চা চামচ, আস্ত জিরা ১/৪ চা চামচ, পাঁচফোঁড়ন ১/৪ চা চামচ,  চিনি আধা চা চামচ, ধনিয়া পাতা কুচি ২ চা চামচ, লবণ স্বাদ মতো, তেল ৪ টেবিল চামচ।

প্রণালী: বেগুনগুলো গোল করে কেটে হলুদ, মরিচ, লবণ, আদা এবং রসুনের রস দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিন। এরপর একটি পাত্রে টক দইয়ের সঙ্গে লবণ, চিনি, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য পানি, ধনিয়া ও পুদিনা পাতা পেস্ট ভালো করে মিশিয়ে সস বানিয়ে রাখুন। কড়াইয়ে তেল সামান্য গরম হলে আস্ত জিরা এবং পাঁচফোঁড়ন দিন। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিন।

ফুটে উঠা শুরু হলে দইয়ের সস দিয়ে ভালো করে কষাতে থাকুন। তেল উপরে উঠে এলে ভাজা বেগুনগুলো দিয়ে দিন। উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। আবার দইয়ের সস সরাসরি প্লেটে সাজিয়ে নেয়া বেগুনগুলোর উপর ঢেলে দিয়েও পরিবেশন করতে পারেন। এতে স্বাদের তফাৎ হবে সামান্য। তবে দুটিই খেতে অসাধারণ। পোলাও বা খিচুড়ি যে কোনোটার সঙ্গেই পরিবেশন করতে পারেন দই বেগুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved