1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ঝটপট তৈরি সুস্বাদু চিংড়ি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৩৬ Time View

কাঁঠালের বিচি খেতে নিশ্চয়ই ভালোবাসেন। খেতেও বেশ সুস্বাদু কাঁঠালের বিচি। হালকা মিষ্টি স্বাদের এই কাঁঠালের বিচি বেশ পুষ্টিকরও। এটি দিয়ে তৈরি করা যায় দারুণ মজার ভর্তাও।

এই ভর্তায় আরো থাকবে চিংড়ি মাছ। গরম ভাতের সঙ্গে চিংড়ি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা খেতেও বেশ মজার হয়। আর এটি তৈরি করাও বেশ সহজ। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: কাঁঠালের বিচি ১ কাপ, চিংড়ি মাছ ১ কাপ, শুকনা মরিচ ৭টি, রসুন কোয়া ২টি, হলুদ আধা চা চামচ, লবণ স্বাদমতো, সরিষা তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি আধা কাপ।

প্রণালী: কাঁঠালের বিচি ছিলে ঘষে পরিষ্কার করে নিন। চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার বিচিগুলো খুব ভালো করে সিদ্ধ করুন। অন্য একটি পাত্রে তেল দিয়ে শুকনা মরিচ ভেজে তুলে নিন। তারপর ঐ তেলে রসুন-পেঁয়াজ দিয়ে নরম করে ভাজুন। এবার এতে চিংড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। এবার বিচি পাটায় বেটে নিয়ে চিংড়ি মাছ ছেঁচে আধা ভাঙা করে নিন। তারপর সরিষা তেল-পেঁয়াজসহ সব একসঙ্গে মাখিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু চিংড়ি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved