1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

জেনে নিন শীতে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার এই ৫ উপায়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৮৬ Time View

সারাবছর ত্বকের যেমন তেমন যত্ন নিলেও শীতে সেই ফুসরত নেই। শীতে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। টান পড়া থেকে শুরু করে ত্বকে ফাটলও ধরে এ সময়ে। তাই শীতে ত্বকের একটু বাড়তি যত্ন ও পরিচর্যা নিতেই হয়।

অবহেলা করলে ত্বকে দেখা দিতে পারে নানা সমস্যা। আর এভাবেই ত্বকে বয়সের ছাপ পড়ে খুব তাড়াতাড়ি। সেই সঙ্গে মেছতা, ব্রণ তো রয়েছেই। চলুন জেনে নেয়া যাক কীভাবে এই শীতে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন-

> শীতে ময়েশ্চারাইজার ব্যবহার করার কোনো বিকল্প নেই। নিয়মিত ময়শ্চারাইজ করুন আপনার ত্বক। মনে রাখবেন তৈলাক্ত ত্বকেরও কিন্তু ময়শ্চারাইজিংয়ের প্রয়োজন পড়ে। ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার লাগান সকাল ও রাতে।

> সারাদিনে অন্তত ৩ লিটার পানি খান। শীতকালে অনেকেরই পানির তৃষ্ণা কম পায়। তাই পানি খাওয়ার পরিমাণও কমে যায়। এ ব্যাপারে সচেতন হন। ডাবের পানিও খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী।

 অনেকেই ভাবেন শীতে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন পড়ে না। ধারণাটা একেবারেই ভুল। শীতের সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি ত্বকের ক্ষতি করে। এ থেকে রেহাই পেতে রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগান।

> মুখ ধোয়ার সময়ে খুব ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করবেন না। উষ্ণ পানি ব্যবহার করুন এই সময়। এতে ত্বক তার স্বাভাবিক তৈলাক্ত ভাব এবং আর্দ্রতা হারাবে না।

ত্বকের সারাদিনের ক্লান্তি দূর করতে রাতে ভালো করে ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং করুন। প্রয়োজনে নাইট রিপেয়ারিং ক্রিম অথবা হাইড্রেটিং অয়েল লাগাতে পারেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved