1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

জেনে নিন ত্বকের যত্নে নারকেল দুধের ব্যবহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ১০১ Time View
ত্বকের যত্নে নারকেল দুধ। ছবি: সংগৃহীত।

ত্বকের যত্নে নারকেলের দুধ খুবই উপকারী। এটি চারভাবে ব্যবহার করা যায়। যেমন- ক্লিনজার, প্যাক, স্ক্রাবার ও ময়েশ্চারাইজার। তাই সঠিক ও নিয়মমাফিক যদি নারকেলের দুধ ব্যবহার করা হয় তাহলে ত্বকের উজ্জ্বলতা যেমন বৃদ্ধি পাবে তেমনি ত্বকে নরম, মোলায়েম ও ময়েশ্চারাইজার ভাব বজায় থাকবে।

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে প্রথমে প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্নতা। আর এই পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিজেকেই করতে হবে। নিজেকে সময় দিতে হবে। সুন্দর থাকতে হলে নিজেকে তো সময় দিতেই হবে।

আমাদের ঘরেই অনেক উপাদান আছে যা দিয়ে আমরা অনায়াসেই রূপচর্চায় ব্যবহার করতে পারি। সে ক্ষেত্রে ব্যবহারের আগে আমাদের সঠিক নিয়ম জানা থাকা প্রয়োজন। নারিকেল দুধ ত্বকের যত্নে খুবই উপকারী। আর এই নারিকেল দুধ কীভাবে ব্যবহার করতে হবে পরামর্শ দিয়েছেন হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের স্বত্বাধিকারী শাহীনা আফরিন মৌসুমী।

ক্লিনজার

* ২ টেবিল

চামচ নারিকেল দুধ, হাফ চা চামচ লেবুর রস, ৩ চা চামচ বেসন ভালো করে মিশিয়ে মুখে ম্যাসাজ করে নিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

স্ক্রাবার

এরপর আসে ত্বকের যত্নে স্ক্রাবারের প্রয়োজনীয়তা। বাজারে অনেক ধরনের স্ক্রাবার পাওয়া যায়। তবে নারিকেল দুধের স্ক্রাবারটি তৈরির নিয়ম জানা থাকলে এবং তা ঘরে বসে ব্যবহার করতে পারলে অনেক উপকার পাবেন।

* ২ টেবিল চামচ নারিকেল দুধ পেস্টের সঙ্গে ভাজা গমের গুঁড়া ও মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই স্ক্রাবারটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের জমে থাকা মরাকোষ উঠে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

প্যাক

নারকেলের দুধ ১ টেবিল চামচের সঙ্গে হাফ চা চামচ গোলাপের পাপড়ি পেস্ট, হাফ চা চামচ লেবুর খোসা পেস্ট ও ১ টেবিল চামচ ক্যাওলিন পাউডার ভালো করে মিশিয়ে পুরো মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

ময়েশ্চারাইজার

নারিকেল দুধ ছেঁকে নিয়ে এর সঙ্গে গ্লিসারিন, ভিটামিন ‘ই’ ও গোলাপজল ভালো করে মিশিয়ে নিয়ে কাচের বোতলে রাখুন। রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ত্বকে ময়েশ্চারাইজারের পরিমাণ বৃদ্ধি পাবে। -খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved