1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানসহ ৬ জন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে ঘোড়াঘাট থানা-পুলিশ তাঁদের দিনাজপুর আদালতে পাঠায়।

গতকাল রোববার বিকেলে উপজেলার নারায়ণপুর গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৩ লাখ ৯৪ হাজার টাকা,৩টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ অনুসারে গ্রেপ্তারকৃত ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। আসামিরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু (৫২), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়া (৪৫), নুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাইনুর ইসলাম রানু সরকার (৪৫), কশিগাড়ী গ্রামের মৃত ভূষণ সরকারের ছেলে শ্রী বকুল সরকার (৪৫), গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হ‌ুমায়ূন কবীর (৬৩) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪২)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা জুয়া খেলার নগদ অর্থসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। আটক ব্যক্তিদের আজ সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved