1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

জুমার নামাজের মধ্য দিয়ে পুনরায় চালু হচ্ছে হায়া সোফিয়া মসজিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৭৬ Time View

জুমার নামাজের মধ্যদিয়ে ৮৬ বছর পর আজ শুক্রবার থেকে পুনরায় মসজিদ হিসেবে চালু হচ্ছে তুরস্কের বিশ্ব ঐতিহ্য হায়া সোফিয়া।

এ নিয়ে ইস্তানবুলের গভর্নর আলি ইয়েরলিকায়া বলেন, মুসলিম অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাই চায় যাতে এটা খুলে যাক।

জানা গেছে, জুমার নামাজে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেত বাহচেলিসহ রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন। উদ্বোধনী নামাজে অংশ নেয়ার সুযোগ পাবেন অন্তত দেড় হাজার মুসল্লি।

১৯৮৫ সালে জাদুঘর থাকাকালে হায়া সোফিয়াকে বিশ্বঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। দেশি-বিদেশি পর্যটকদের জন্য তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে হায়া সোফিয়া অন্যতম।

ইস্তাম্বুল বিজয়ের আগে ৯১৬ বছর হায়া সোফিয়া গির্জা ছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত ব্যবহার হয়েছে মসজিদ হিসেবে। ৮৬ বছর ছিল জাদুঘর।

১০ জুলাই তুরস্কের আদালত ১৯৩৪ সালে হায়া সোফিয়াকে জাদুঘর বানানোর ডিক্রি বাতিল করে মসজিদে ফিরিয়ে আনার রায় দেন। যার মাধ্যমে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের সুযোগ তৈরি হয়। জাদুঘরে রূপ দেয়ার আগে ৫০০ বছর স্থাপনাটি মসজিদ ছিল। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved