জীবন্ত স্বপ্ন
মোঃ সাইফুল আছরার (ছোটকবি)
বিক্ষোভে, ক্রোধে-হতাশায় ফুঁসে ওঠে মন,
খাঁচার ভেতরে বন্দী দুর্বিষহ এ জীবনের প্রতিটি ক্ষণ।
আমাকে ঘিরে আমার শত স্বপ্ন করে খেলা
তবু আমার ইচ্ছের প্রতি কী নিদারুণ অবহেলা।
জগৎ সংসারে চলছে প্রতিনিয়ত লুটপাট
আর কত থাকবে এ দুঃসহ কালো রাত?
স্রষ্টা, এবার নামাও সুখের প্রভাত।
বাবার চোখের কোণে জমেছে বিন্দু বিন্দু জল
অশান্তির এ সংসারে ক্ষুধার্তের ভীষণ কোলাহল।
যেখানে থাকবে না কষ্ট, ক্ষুধা থাকবে অতি অল্প
আপন হবে সেসব ভালোবাসার রঙিন গল্প।
এমন এক সংসারে জন্ম নেওয়ার বড়ই সাধ,
তবু তাতে জীবন নাট্যের শত কষ্টের বাঁধ।
বাঁধগুলো আজ প্রবল আবেগে ভেসে যাক,
সবকিছু আজ এক বিন্দুতে পূর্ণতা পাক।