1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

জীবনের সত্তর বসন্তে চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৮২ Time View

চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা কবরী সারোয়ারের আজ জন্মদিন। জীবনের সত্তর বসন্তে পা দিলেন এ অভিনেত্রী। ১৯৫০ সালের আজকের এই দিনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে ভক্ত, আত্মীয়স্বজন ও কাছের লোকদের শুভেচ্ছায় সিক্ত হন চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত এই নায়িকা। 

রাত ১২টা বাজার আগ থেকেই মুঠোফোনে আসতে থাকে অসংখ্য খুদে বার্তা। কখনো মেসেজ পড়তে পড়তে রাত পার হয়ে যায় বলেও জানান তিনি। কেউ কেউ বাসায় ফুল নিয়েও আসেন শুভেচ্ছা জানাতে। তবে এবারে জন্মদিনটা একটু ভিন্নভাবেই কাটবে তার। এবারে নেই কোনো আয়োজন। করোনার এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গেই কাটবে দিনটি।

কবরীর শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রাম নগরীতে। কবরীর আসল নাম মীনা পাল। বাবা কৃষ্ণ দাস পাল আর মা লাবণ্য প্রভা পাল। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং সিনেমার নায়িকা হিসেবে কবরীর অভিনয় জীবনের শুরু।

এরপর তিনি অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুকসহ জহির রায়হানের তৈরি উর্দু সিনেমা বাহানায়। তিনি ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমা তিতাস একটি নদীর নামসহ বহু চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমার জগতে উজ্জ্বল হয়ে আছেন।

৫০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো নায়কদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

ঢাকার চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক-কবরী। তাদের এই বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রসঙ্গে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কবরী বলছিলেন, আমরা এতটাই আবেগ দিয়ে অভিনয় করতাম যে, ছবির প্রতিটি দৃশ্যকেই জীবন্ত করে তুলতাম।

২০০৫ সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চিত্রপরিচালক হিসেবেও তিনি যাত্রা শুরু করেছিলেন। এমন কি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনী মূলক বই ‘স্মৃতিটুকু থাক’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved