1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

জালালাবাদ এসোসিয়েশনের প্রচেষ্টায় চাটার্ড ফ্লাইটে ফ্রান্স ফিরলেন ১৫০ জন বাংলাদেশী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৬০ Time View

আশিক আহমেদ উল্লাস, ফ্রান্স থেকে

জালালাবাদ এসোসিয়েশনের একক প্রচেষ্টায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে আটকে পড়া ১৫০ জনকে নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট ফ্রান্সে পৌঁছেছে।

শনিবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ১টা ৪০মিনিটে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলী হোসেন, উপদেষ্টা ও ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ভার তাহের,উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, নুরুল আবেদীন, আঙ্গুর আলম,যুগ্ম সম্পাদক জাভেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ, মনোয়ার হোসেন মুজাহিদ, ট্রেজারার আজাদ মিয়া,সদস্য শুনা মিয়া সহ আরো অনেকে।


ফ্লাইটি পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইন ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মো:হেনু মিয়াকে ধন্যবাদ জানান সাধারন সম্পাদক আলী হোসেন সহ সকল যাত্রীরা।

এদিকে, জালালাবাদ এসোসিয়েশনের সর্বস্তরের নেতবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিরে আসা বাংলাদেশীরা। আগত প্রবাসী বাংলাদেশীদেরকে ফরাসি সরকারের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য আহবান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved