1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

জার্মানির মিউনিখ আ.লীগের নতুন কমিটি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০২ Time View

মিউনিখ আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুরার মাহামুদ বেপারী ও সাধারণ সম্পাদক হয়েছেন কামাল বেপারী। জার্মানির মিউনিখ শহরে রোববার (৩০ এপ্রিল) একটি মিলনায়তনে জার্মান আওয়ামী লীগ মিউনিখ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মিউনিখ আওয়ামী লীগের সভাপতি মুরার মাহামুদ বেপারী। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া ও মিউনিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল বেপারী।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান মিউনিখ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে মুরার মাহামুদ বেপারী ও সাধারণ সম্পাদক হিসেবে কামাল বেপারীর নাম ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রুবেল উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন- ফরিদ মিয়া, কামাল মিয়া, আবুল খায়ের মিয়া, লিটন বেপারী, জহিরুল হক, শিশির আহমেদ, রুমানা আক্তার, সূর্য কান্ত ঘোষ, বাপ্পি তালুকদার, শেখ রেদোয়ান, লিখন খান ও জার্মান সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আউয়াল খান প্রমুখ।

সম্মলনে বক্তারা জাতির পিতার জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সেরাকণ্ঠ তারকা এসএম লুৎফর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সেজুতী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved