1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

জাপানে টাইফুনের হানায় কার্গো জাহাজডুবি, ৪২ নাবিক নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০ Time View

শক্তিশালী টাইফুন মেইসাক এর কবলে পড়ে জাপানে ৪৩ নাবিকসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ছয় হাজার গবাদি পশুও ছিল। বৃহস্পতিবার এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই ঘটনায় ইতোমধ্যে একজন নাবিককে উদ্ধার করা হয়েছে।

‘গাল্ফ লাইভস্টক-১’ জাহাজটি পূর্ব চীন সাগরে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। নিখোঁজ কার্গোটির সন্ধানে উদ্ধারকারী বিমান ও জাহাজ নিয়ে গভীর সাগরে তল্লাশি চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে ৩৯ জন ফিলিপাইনের, দু’জন অস্ট্রেলিয়ার এবং নিউজিল্যান্ডের নাগরিক বলে জানা গেছে।

জাপানের কোস্টগার্ডের তথ্য মতে, উদ্ধার হওয়া নাবিক ফিলিপাইনের নাগরিক। ডুবে যাওয়া জাহাজটি ঝড়ের কবলে পড়ার আগেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাহাজটি দক্ষিণ-পশ্চিম জাপানের আমামি ওশীমা দ্বীপের পশ্চিম থেকে একটি বিপদ সঙ্কেত পাঠিয়েছিল।ঝড়ো বাতাস এবং টাইফুনের প্রভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, সাগরে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য প্রদানে তাদের পরিবারকে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকার। জাহাজটি আগস্টের ১৪ তারিখ নিউজিল্যান্ড থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বলে জানা গেছে। ২০০২ সালে নির্মিত হয় ১৩৯ মিটার দীর্ঘ ‘গাল্ফ লাইভস্টক-১’ কার্গো জাহাজটি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved