আগামী জানুয়ারির শেষের দিকে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। আজ রবিবার (৩ নভেম্বর) বিকেলবেলা নির্বাচন ভবনের নিজকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
মো. আলমগীর জানান, আজকে অনুষ্ঠিত কমিশন সভায় ঢাকার দুই সিটির ভোট আগামী জানুয়ারিতে একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হবে। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। তবে চট্টগ্রাম সিটির ভোটের ব্যাপারে আজ কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।