1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

জানা গেল অপূর্বর দ্বিতীয় সংসার ভাঙার কারণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৬৯ Time View

২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ হলেই স্ত্রীকে নিয়ে নানা অনুষ্ঠানে হাজির হতেন অপূর্ব। শোবিজের সুখী দম্পতি হিসেবে এতদিন উচ্চারিত হতো তাদের নাম। 

সেই আদর্শ দম্পতির হঠাৎ বিচ্ছেদের খবরে বিস্মিত শোবিজের মানুষ। কেন ভাঙলো তাদের সংসার? এই প্রশ্ন উঠে আসছে। কিন্তু বিচ্ছেদের ব্যাপারে তারা কেউই এ নিয়ে মুখ খুলছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, তাদের সম্পর্ক ভাঙনের শুরু গত বছরের শেষ দিকেই। দু-একজন অভিনেত্রীর সঙ্গে অপূর্বর ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অদিতি। এছাড়া এ নায়ক নাকি পরকীয়ায় জড়িয়েছেন বলে সন্দেহ করেন তার স্ত্রী। এ নিয়ে মনোমালিন্য চলতে থাকে দুজনের।

অপূর্ব অনেক চেষ্টা করেন স্ত্রীকে বোঝাতে। তিনি ওইসব অভিনেত্রীদের দিয়েও অদিতির সঙ্গে নাকি কথা বলিয়েছিলেন। তাতে লাভ হয়নি। শুধু তাই নয়, অপূর্ব তার স্ত্রীর গল্প দিয়ে বেশকিছু নাটক তৈরি করে তাতে অভিনয় করে স্ত্রীকেও শোবিজে পরিচিত করে তোলার চেষ্টা করেন। স্ত্রীর মনের সন্দেহ দূর করার চেষ্টা করেন।

এরপরও কিছু ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। সেই দূরত্বের জেরে ডিভোর্সের সিদ্ধান্ত নেন অদিতি। শেষপর্যন্ত সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হলো। অদিতি এক স্ট্যাটাসে অপূর্বর সঙ্গে ডিভোর্সের আভাস দিয়েছেন। এ বিচ্ছেদের ফলে তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলো।

অপূর্ব-অদিতির ঘরে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র রয়েছে। বাবা-মায়ের বিচ্ছেদে ছেলে কার সঙ্গে থাকবে সে ব্যাপারে জানা যাবে তারা মুখ খোলার পর।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved