1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

জাদুর মতো ব্রণের দাগ দূর করবে হলুদ!

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৭৬ Time View

রান্নায় হলুদের ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে। তবে রূপচর্চায়ও এর ব্যবহার নতুন কিছু নয়। ত্বকের রঙ উজ্জ্বল করতে হলুদ খুবই উপকারী। তবে জানেন কি, কেবল উজ্জ্বল ত্বকের যত্নেই নয়, বিরক্তিকর ব্রণ ও এর দাগ থেকেও মুক্তি দেয় হলুদ।

তবে এর জন্য অবশ্যই জানতে হবে এর সঠিক ব্যবহার। জাদুকরী হলুদ ও এর সঙ্গে মেশানো আরো দুটি উপাদান ব্রণের দাগ নিমিষেই ঘায়েব করে দেবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক এই প্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতি-

প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে এর মধ্যে এক চা চামচ মধু, এক চিমটির একটু বেশি গুঁড়া হলুদ, সিকি চা চামচ অ্যালোভেরা জেল নিন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস! আপনার প্যাকটি রেডি।

এবার প্রথমে মুখ ফেস ওয়াস দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর টাওয়েলের সাহায্যে মুখটা ভালোভাবে মুছে নিন। এবার একটি ব্রাশ বা আঙুলের সাহায্যে প্যাকটি পুরো মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর অ্যালোভেরা জেল পুরো মুখে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করুন। এই ফেস প্যাকটি সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন। অবশ্যই এই প্যাকটি রাতের বেলা ব্যবহার করবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved