1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯১ Time View

কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাপার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জাতীয়পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। অপরদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।



গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটএঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে ৩০০-৪০০ লোক ছিল। আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল।

এ ঘটনায় গণঅধিকার পরিষদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved