1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে চুন্নুকে অব্যাহতি: শামীম নতুন মহাসচিব - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে চুন্নুকে অব্যাহতি: শামীম নতুন মহাসচিব

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৫ Time View

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি জিএম কাদেরের আস্থাভাজন বলে পরিচিত।



সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ প্রদান করেছেন।



মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে ২০২২ সালের সেপ্টেম্বরে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের।

অব্যাহতি পাওয়ার পর মুজিবুল হক চুন্নুর প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা পায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved