1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগির জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।


সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।



বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্ব্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জানানোয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।



তিনি আরও বলেন, ‘সভায় গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজন এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved