তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে সুরে সুর মিলিয়ে কথা বলায় চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল ঘোষণা করেছে নয়াদিল্লি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৭ ও ২৮ অক্টোবর সৌদি সফরে যাবেন । সেখান থেকে আঙ্কারা সফরের সূচি নির্ধারিত ছিল তার।
জানা জায়, তুরস্ক জাতিসংঘে ভাষণে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা নিয়ে প্রশ্ন তোলে।
সেদিন তুর্কি প্রেসিডেন্ট বলেন, কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধি থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে এ সমস্যার সমাধান নয়।
-টাইমস অব ইন্ডিয়া।